প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ । ৯:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে পশ্চিম আশ্বিনপুর সপ্রাবি’র মা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

মতলব দক্ষিণ উপজেলার ২১নং পশ্চিম আশি^নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১ টায় বিদ্যালয় কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশি^নপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক কেএম ফয়জুল আলমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নূর মোহাম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম প্রমুখ।

এসময় শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রত্যেক মা অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। অভিভাবকগণ যুক্তিপূর্ণ পরামর্শ তুলে ধরেন। প্রত্যেকের মতামত গুরুত্ব সহকারে নোট করে সমাধান করার আশ^াস প্রদান করেন সভাপতি।

মা সমাবেশে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান প্রধান, সহকারী শিক্ষক সেলিনা বেগম, সুরাইয়া আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন