চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের ২০২৩ সনের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) কলেজের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে নাজিম দেওয়ান বলেন, বহু বছর ধরে চাঁদপুর শহরের পাশেই বাবুরহাট এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে বাবুরহাট উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি পরে কলেজে রূপান্তরিত হয়ে দ্যুতি আরও বাড়িয়েছে। পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ কলেজের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যে আমরা গর্বিত। আশা করি এ বছরের এইচএসসি পরীক্ষার্থীরাও শতভাগ ফলাফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম অক্ষুণ্ন রাখবে।
দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা আক্তার, মারিয়া আক্তার, ইভা আক্তার ও শুক্কুর মিজি। পরে পরীক্ষার্থীদের সফলতা ও সকলের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক মোঃ মনির গাজী, কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবীর, শেখ নজরুল ইসলাম, আব্দুর রশিদ পাটওয়ারী, প্রভাষক মোঃ হুমায়ুন কবীর, প্রণব কুমার দে, নাসরিন আক্তার, মোঃ জাকির হোসেন, মোঃ মাসুম পাটওয়ারী, মামুনুর রহমান, সাবিনা ইয়াসমিন, জি.এম ইব্রাহিম হোসেন, মোসাম্মৎ নাজনিন ইয়াসমিন, আছমা শারমিন মিতু, মোঃ রাছেল মিয়া, ফারজানা ইয়াসমিন রুনা, মাহমুদ আলম লিটন, রোকেয়া বেগম মিলি, কুমার গৌরব, মাহফুজুর রহমানসহ উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসুদ হোসেন