প্রকাশের সময়: শনিবার, ১২ আগস্ট, ২০২৩ । ৯:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌর মেয়রের সাথে কৃষ্ণপুর মহল্লার উন্নয়নে মতবিনিময় 

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফের সাথে কৃষ্ণপুর মহল্লার উন্নয়নে বিশিষ্টজনরা মতবিনিময় করছেন।
শনিবার (১২-আগস্ট) সকালে শাহরাস্তি পৌরসভার মেয়রের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং চট্টগ্রাম জজকোর্টের অ্যাড: মো. শামসুল আলম পাটোয়ারীর নেতৃত্বে পৌর ১১নং ওয়ার্ড কৃষ্ণপুর মহল্লার  নানাবিধ সমস্যা নিয়ে একদল বিশিষ্টজন ব্যক্তি এ আলোচনায় মিলিত হন।
তারা ওই গ্রামের রাস্তাঘাট, মসজিদের উন্নয়ন, সড়ক বাতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ওই সময় পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ ধৈর্য সহকারে সমস্যার কথা শুনে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া মেয়র বলেন আগেও আপনাদের ওয়ার্ডে উন্নয়ন কাজ হয়েছে। সাহেব বাজার থেকে মসজিদে যাওয়ার বাকি রাস্তা সহসায় করে দেওয়া হবে।
একই সময় মেয়র আরো বলেন, শাহরাস্তি হাজীগঞ্জের উন্নয়নে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির গতিশীল নেতৃত্বে উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর নাজির হোসেন পাটোয়ারী, ইঞ্জি: মো:  জামাল হোসেন পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের সাধারণ সম্পাদক একরামুল হক পাটোয়ারী, উন্নয়ন সমন্বয়ক রোকনুউজ্জামান পাটোয়ারী প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন