প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ । ২:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

মোজাম্মেল প্রধান হাসিব

যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়।

জাতীয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক আবুল কাশেমের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শরীফুল ইসলাম, মাহফুজুর রহমান শিপন, সহকারি শিক্ষক ইব্রাহিম সরকার প্রমুখ।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন