মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার আয়োজনে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মুনাজাত।
আলোচনা সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল বাতেন পাটোয়ারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আসাদুজ্জামান।
মাদ্রাসার সহকারি সুপার মো. জসিম উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, সহকারি শিক্ষক আবুল কালাম আজাদ, ইব্রাহীম খলিল, সহকারি মৌলভী নেয়ামত উল্লাহ, আবু ইউসুফ প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত করা হয়।

মোজাম্মেল প্রধান হাসিব