প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ । ৫:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রূপকার : এম ইসফাক আহসান

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার পাচানী চৌরাস্তায় জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ১৫ আগষ্ট মঙ্গলবার বিকালে পাচানী চৌরাস্তায় অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য এম. ইসফাক আহসান সিআইপি।

কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে এবং কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন মাষ্টার, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, মহিলা বিষয়ক সম্পাদক রমা দত্ত, কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম কাদির মোল্লা, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জিএম ফারুক, সাবেক নৌ-কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, আওয়ামীলীগ নেতা হাসমত আলী হাসু, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন ছৈয়াল।

প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রূপকার। এ অবিসংবাদিত মহাপুরুষের দূরদর্শী, অকুতোভয় ও বলিষ্ঠ নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিলো মহান স্বাধীনতা সংগ্রামে ও মুক্তিযুদ্ধে। তার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন দেশ এবং বিশ্বের দরবারে স্বাধীন বাঙালি জাতির মর্যাদা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন