প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ । ৭:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টুর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলার ৪টি  এতিমখানায় অন্তত ৮শ লোকের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উপজেলার মেহার কালীবাড়ি মন্দিরে বিশেষ প্রার্থনা ও উন্নত মানের খাবার পরিবেশন করেন।
একইদিন বাদ জোহর মসজিদে কোরআন খানি মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোঃ কামরুজ্জামান মিন্টু তার বক্তব্য বঙ্গবন্ধু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ। কারণ বঙ্গবন্ধু আজ আমাদের মাতৃভূমির যে মানচিত্র সেটি আমাদেরকে উপহার দিয়েছে। সেজন্যই স্বাধীন দেশে আমরা মন খুলে প্রান খুলে কথা বলতে পারছি। আজ এই মহান নেতার প্রয়াণ দিবস। এই দেশে অবিলম্বে অবশিষ্ট খুনিদের ফাঁসি কার্যকর করতে হবে। এছাড়া  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, চৌধুরী মোস্তফা কামাল, টামটা উত্তর ইউপির আলীগের চেয়ারম্যান প্রার্থী আলমগীর কবির পলাশ, সূচিপাড়ার দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি এম এ  বাসার, সাধারণ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারী, মেহের দক্ষিণ ইউপির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাবেক যুবলীগ নেতা জাকির হোসেন অন্তর, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান শান্ত , সাবেক উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির  হিরু, রকিসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের  নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে টামটা উত্তর ইউপির হোসেনপুর এবং সূচিপাড়া দক্ষিণ ইউপির কেশরাঙ্গা ভূমি অফিসের সম্মুখে ২টি জনসভা অনুষ্ঠিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন