প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ । ৯:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

মোঃ সাজ্জাদ হোসেন রনি
বিশ্ব নবী, প্রিয় নবী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায়, নাস্তিক ব্লগার আসাদ নুরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করেছে হাইমচর সম্মেলিত ওলামা মাশায়েক ও ইসলাম প্রিয় তৌহিদি জনতার একাংশ।
১৬ ই আগষ্ট বুধবার বাদ আছর হাইমচর উপজেলা সদর আলগী বাজারের বিভিন্ন পয়েন্ট ঘুরে হাসপাতাল গেইটের সামনে গিয়ে আলোচনার মাধ্যমে মিছিলটি শেষ হয়।
এসময় গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদি  ব্লগার নাস্তিক আসাদ নুরের দৃষ্টান্ত মুলক শাস্তি সহ ফাঁসি দাবি করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আলগীবাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেব সহ হাইমচর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানের একাংশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন