প্রকাশের সময়: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ । ৯:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষে হাইমচরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১৬ আগস্ট বিকেল ৪ টায় আলগী বাজারে হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায়  বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাইমচর উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আনসারী।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ মিজান শেখ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ, দক্ষিণ আলগী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল,উপজেলা কৃষক দলের সভাপতি সরদার আবু তাহের, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি,সদস্য সচিব আবদুল মান্নান আখন,উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজান ভূইয়া,উপজেলা সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, ডিগ্রি কলেজ ছাত্রদের আহবায়ক মোঃ সবুজ হোসাইন, সদস্য সচিব আহসান হাবীবসহ উপজেলা,  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আগত নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন