জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) ইউনিয়নের মহামায়া বাজারে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সোনার বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের সাথে আমরা সকল অপশক্তি প্রতিহত করে দেশের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি আরো বলেন, আপনারা জানেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে এদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বপ্নের সোনার বাংলা উপহার দেওয়া বঙ্গবন্ধুকে স্বপরিবারে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা ধিক্কার জানাই ঐসব কুলঙ্গার চক্রদের। বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি। সকল নেতৃকর্মীদের সুস্থতা কামনা করছি।
শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর উপস্থাপনায় ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের মহামায়া বাজারে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শরিফ হোসেন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, জসিম উদ্দিন বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান তাজ প্রমূখ। এসময় ইউনিয়ন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনুসহ জেলা-উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণভোজের আয়োজন করা হয়।

মাসুদ হোসেন