প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ । ১:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাম্রাজ্যবাদ ও ষড়যন্ত্রকারীদের রুখতে আওয়ামীলীগের সকল শক্তির ঐক্যের বিকল্প নেই : দুলাল পাটওয়ারী

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  এক  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকালে পৌরসভার  নিজ মেহের মডেল  হাইস্কুল  মাঠে  উপজেলা  আওয়ামী লীগের আয়োজনে  এটি অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের  সাবেক সাংগঠনিক সম্পাদক  বিল্লাল হোসেন তুষারের সঞ্চালনায় ও  শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিন্টুর সভাপ্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা আবু  নঈম দুলাল পাটওয়ারী।
তিনি তার বক্তব্য বলেন, আজ শোকেরমাস,আপনারা কি কখনো বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিষয়ে ভেবে দেখেছেন। যদি কারবালার ময়দানের দিকে তাকান তাহলে ঐসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বাংলার ইতিহাসের বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মৃত্যু হয়েছে নির্মমভাবে। ইতিহাস বলে কেউ অপরাধ করে ক্ষমা পায়না। এদিকে পুরাতন স্বাধীনতা বিরোধী সাম্রাজ্যবাদ ও ষড়যন্ত্রকারীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। চোখ খুলে দেখুন লিবিয়া, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লেবানন,  পাকিস্তানের কি অবস্থা হয়েছে। ওই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে।
আজ আমি এখানে এসেছি বঙ্গবন্ধুর নৌকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানে।আগামী নির্বাচনে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে  চাঁদপুরের পাঁচটি আসন নৌকাকে উপহার দিয়ে জননেত্রী  শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাবেন।তাহলে বাংলাদেশ সমৃদ্ধশালী ও নিরাপদ থাকবে।
ওই বিশাল জনসভায় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, হ্যামস গ্রুপের কর্নদার (সি. আই.পি) ইঞ্জিনিয়ার   সফিকুর রহমান, তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আমরা এই শোকের মাসে  বঙ্গবন্ধুকে হারিয়েছি। এই শোককে শক্তিতে রূপান্তর করে আগামী দিনে প্রধানমন্ত্রীর  হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে  নৌকাকে বিজয়ী করতে হবে। বহুদিন পর মেহের কালিবাড়ি মাঠে একটি বিশাল জনসভা  হলো। এতে প্রতীক্ষিত দলীয়  কর্মীদের মনের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। এ সময় অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক  সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, আ’লীগ নেতা আবু নেছার পাটওয়ারী, ঢাকা মহানগর তাতীঁলীগের যুগ্ন সম্পাদক  করিম মজুমদার, হাজীগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের  যুগ্ন সম্পাদক  বাবু খোকন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা কামাল চৌধুরী, ইউপি  চেয়ারম্যান মোশাররফ হোসেন,  ডাঃ আব্দুর রাজ্জাক, জহিরুল আলম মানিক, টামটা উওর ইউপির আলীগের নেতা আলমগীর কবির পলাশ, ইউপি আ’লীগ সভাপতি  মনিরুজ্জামান আনসারী, আওয়ামী লীগ নেতা এমএ বাসার পাটওয়ারী,শাহরাস্তি উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক  বাবু সুভাষ চন্দ্র মাধু, ইউপি আলীগনেতা মাসুদ আলম পাটওয়ারী, উপজেলা লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, উপ-দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন সাদু, উপজেলা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কমিটির সভাপতি সৈয়দ মোকাদ্দেছ হোসাইন,জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ, পৌরসভা ছাত্রলীগ নেতা আবু সাঈদ, আরো উপস্থিত ছিলেন, আ’লীগনেতা হুমায়ুন কবির হিরু, মীরু, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, লিটন রায় চৌধুরী, রফিকুল ইসলাম রকি, আলমগীর হায়দার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের  অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ ও অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শ্রেনীপেশার মানুষ  প্রমুখ।উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান মিন্টু সভাপতির সমাপনী ভাষনে বলেন, আপনাদের ভালোবাসায় ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের যে দায়িত্ব আমার প্রতি অর্পণ করা হয়েছে।
আমি চেষ্টা করেছি শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগকে সঙ্ঘবদ্ধ করার।আজকের জনসভা ও দলীয় কর্মী সমর্থক ও নেতৃবৃন্দের উপস্থিতি সেটাই প্রমাণ করে। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিব।
অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা শেষে তাবারুক বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন