প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ । ১:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ফোরাম মনোনয়ন দিলে আমিও একজন প্রার্থী : সফিকুল আলম ফিরোজ

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কেশঁরাঙ্গা ভূমি অফিস মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে নেতৃবৃন্দ সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।পরে  বিকেলে রচনা প্রতিযোগিতার আয়োজন শেষে বিকেলে  এক আলোচনা সভার আয়োজন করে।
ওই  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমএ বাসার পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৫- হাজিগঞ্জ শাহরাস্তি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য, বায়রার সিনিয়র সহ-সভাপতি ও কলাবাগান -ধানমন্ডি  ক্লাবের  সাবেক সভাপতি সফিকুল আলম ফিরোজ। তিনি তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর হত্যার পরে ঢাকা শহরে যে কয়জন নেতা প্রতিবাদ করেছিলেন তার মধ্যে আমি একজন ফিরোজ। আজ রাজনৈতিক ময়দানে বিভিন্ন হুমকি-ধমকি আসছে সবকিছু মুকাবিলা করে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে রাজনীতি করছি। আগামী দিনেও করে যাব।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৫ আসনে দলীয় ফোরাম মনোনয়ন দিলে আমিও একজন প্রত্যাশিত প্রার্থী।
ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম পাটোয়ার সঞ্চালনা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, টামটা দক্ষিন ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান  জহিরুল আলম মানিক, টামটা উওর ইউপির আলীগের নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সাহাদাত হোসেন সাদু, হুমায়ুন কবির হিরু, মীরু, মহসিন পাটোয়ারী, এফ কাদের বাবু, লিটন রায় চৌধুরী, রফিকুল ইসলাম রকি, আলমগীর হায়দার,  জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, ফারুক আহমেদ, উপ সম্পাদক মাজারুল ইসলাম বাবলা,  উপজেলা ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ, পৌরসভা ছাত্রলীগ নেতা আবু সাঈদ, মেহেদী হাসান পলাশ, সাজ্জাদ হোসেন সুজন, পৌরসভা ছাত্রলীগ নেতা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের  নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ ও অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন