শাহরাস্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদ দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও এক আলোচনা সভার আয়োজন করেছে।
বুধবার কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী এক দফার আন্দোলন ও বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীদেরকে রাজপথে থাকার উদাত্ত আহবান জানান।
পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, পৌর যুব দলের আহ্বায়ক জাকির হোসেন নয়নউপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলী আজগর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুর রহমান, সদস্য সচিব আবুল হায়দার, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ বাহার উদ্দিন, সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন।মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তাফিজুর রহমান।

নিজস্ব প্রতিনিধি