প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ । ১:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে ইউপি সদস্যের নেতৃত্বে জোরপৃর্বক সম্পত্তি দখলের চেষ্টা, মডেল থানায় জিডি

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামে আদালতে মামলা (নং ৪৩১/২১)বিচারাধীন থাকাবস্থায় স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার বিল্লাল হোসেন খানের নেতৃত্বে  গত ২ আগষ্ট সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে জোরপৃর্বক জমি দখলের চেষ্টা ও হুমকি’র অভিযোগ উঠেছে । এই ঘটনায় গত ১০ আগষ্ট ৪নং ওয়ার্ড মেম্বার(শাহতলীর) মো: বিল্লাল হোসেন খান গংদের আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে। যার জিডি নং-৭১১, তারিখ: ১০/০৮/২০২৩ইং। বর্তমানে উক্ত জমির আনুমানিক বাজার মূল্য হবে অর্ধকোটি টাকা।
বড় শাহতলী গ্রামের জমির মালিক পক্ষ কাউসার হামিদ লিটন (৫১), পিতামৃত ছাত্তার মিজি, মাতা: জাহানারা বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় এ জিডি করেন। মামলায় আসামীরা হলেন ১।আদম ব্যবসায়ী  মাহবুব আলম বদু খান (৬০), ২। প্রবাসী জাকির হোসেন খান (৫৮), ৩। মেম্বার বিল্লাল হোসেন খান (৪৮), সর্ব পিতা- মৃত তাজুল ইসলাম খান, সর্ব সাং-বড় শাহতলী, ওয়ার্ড নং-৪, ৪নং শাহমাহামুদপুর ইউনিয়ন, থানা-চাঁদপুর, জেলা-চাঁদপুর।
এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন আয্যর্য বলেন, সরজমিনে তদন্তকালে সাক্ষী-প্রমানের ভিত্তিতে অভিযোগের সত্যতা পেয়েছি। বাদীর অভিযোগ সঠিক। আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসীট (প্রসিকিউশন) প্রদান করা হবে।
এ ব্যাপারে বড় শাহতলী গ্রামের জমির মালিক পক্ষ কাউসার হামিদ লিটন (৫১), পিতা মৃত ছাত্তার মিজি  সাংবাদিকদের জানান, শাহতলী গ্রামে আদালতে মামলা বিচারাধীন থাকাবস্থায় ভূমিদশ্যু স্থানীয় ইউপি মেম্বার বিল্লাল হোসেন খানের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে জোর পৃর্বক জমি দখলের চেষ্টা করে  ও আমাদের হুমকি’র প্রদান করে। ঘটনার সাথে সাথে থানায় সাধারণ ডায়রী করি। এ ঘটনায় তার বড় ভাই নাশকতা মামলার আসামী ফখরুল ইসলাম খানও জড়িত। তিনি আদালতে থাকাকালীন তার নির্দেশে জমি দখলের চেষ্টা করে তার ভাইয়ের । আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত জায়গার ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে তা আমরা মেনে নিবো।
এ ব্যাপারে শাহতলীর স্থানীয় ইউপি মেম্বার বিল্লাল হোসেন খান সাংবাদিকদের জানান, উক্ত ভুমির মালিক আমরা । এ নিয়ে পত্রিকায় রিপোর্ট দিলে কিছু যায় আসে না । সাংবাদিকরা যার মনে চায় লেখক । কিছুই হবে না। আদালতে মামলা বিচারাধীন থাকাবস্থায়   জায়গা দখলের চেষ্টার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।
গত ২ আগস্ট সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর মডেল থানাধীন বড় শাহতলী  স্টেশন সংলগ্ন সাকিনস্থ বাদীর মালিকানা সম্পত্তি জোর পৃর্বক দখলের চেষ্টার ঘটনা ঘটে। তফসিল ভুক্ত সম্পত্তি: ৪১ নং বড় শাহতলী মৌজার সিএস ১৯নং, এসএ ১৪নং খতিয়ান, হাল জরিপ ১২নং ও ৫০১নং খতিয়ান ভুক্ত সাবেক ৫৩২ দাগ হাল ১৩৪২ দাগে নাল ১আনা ১৫ শতকের  অন্দরে ১৩ শতাংশ সম্পত্তি ,সাবেক ৫৩২ দাগ হাল ১৩৪২  দাগে নাল ১আনা ২৬ শতকের অন্দরে ১৬ শতাংশ সম্পত্তি, সাবেক ৫৩১ দাগ হাল ১৩৩০ দাগের অন্দরে বাড়ী মো:০১ শতক একুনে মো:৩০ শতাংশ সম্পত্তি ।
জিডিতে উল্লেখ করা হয় নিন্ম তফসিল ভুক্ত সম্পত্তি আমি ও আমার বোন রওশন আরা বেগম এবং হোসনে আরা বেগম  তফসিল ভুক্ত সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিক হয়ে বর্তমানে ভোগ দখলে আছি। বিবাদীরা আমাদের একই এলাকার বাসিন্দা। বিবাদীরা অত্যাচারী, উশৃঙ্খল, লাঠিমান, জুলুমবাজ, পরসম্পদ লোভী, এলাকার খারাপ প্রকৃতির লোক। বিবাদীরা জোর পৃর্বক আমাদের মালিকানা উক্ত সম্পত্তি ভোগ দখল করার পাঁয়তারা করে আসছে এবং কথায় কথায় লাঠিসোঠা নিয়া আমাকে সহ আমার পরিবারের সদস্যদের মারধর করার জন্য এসে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করিয়া থাকে।
আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে জানালে তারা সালিশ দরবারের মাধ্যমে বিবাদীদেরকে সতর্ক করে দিলেও বিবাদীরা কারো কথার কোন প্রকার কর্ণপাত করে না। তাই নিরুপায় হয়ে বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা নং-৪৩১/২১ দায়ের করি। যাহা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
জিডিতে আরো উল্লেখ করা হয় ঘটনার তারিখ ও সময়ে বিবাদীরা আমার অনুপস্থিতিতে আমাদের মালিকানা উক্ত সম্পত্তিতে টিন, কাঠ ও পিলার দিয়া বেড়া দিয়ে দখলের চেষ্টা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসলে বিবাদীদের দখলের কাজে বাঁধা প্রদান করলে বিবাদীরা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করিয়া লাঠিসোঠা নিয়া মারধর করার জন্য উদ্বৃত্ত হয়। আমার ডাক চিৎকারে সাক্ষীরা এসে বিবাদীদের কবল হতে আমাকে রক্ষা করে। বিবাদীরা এই সময় বলাবলি করে যে, আমি বিবাদীদের দখলের কাজে কোন প্রকার বাঁধা প্রদান করলে বিবাদীরা আমাকে সহ আমার পরিবারের সদস্যদেরকে খুন জখম করিয়া লাশ গুম করবে বলে হুমকি প্রদান করে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন