প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ । ৯:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় সংসদ নির্বাচনে যেকোন মূল্যেই আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে : মুহম্মদ শফিকুর রহমান এমপি

এস. এম ইকবাল

২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ফরিদগঞ্জে আলোচনা সভা মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

২১ আগস্ট সোমবার সন্ধ্যায় উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারের পশ্চিম মাথায় ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মমিন উল্ল্যাহ পাটওয়ারীর সঞ্চালন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

সাংসদ মুহম্মদ শফিকুর রহমান বলেন, ২০০৪ সালে ঠিক আগস্ট মাসের ২১ তারিখ তারা টার্গেট করেছিল বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা করা। তাকে হত্যার উদ্দেশ্যেই হামলাকারীরা গ্রেনেড ছুঁড়ে মেরেছিল হামলাকারীরা। কিন্তু গ্রেনেডটি ট্রাকের ভেতরে না পড়ে নিচে পড়ে যায়। আর সে কারণে রক্ষা পান শেখ হাসিনা। যদি তিনি বেঁচে না থাকতেন তাহলে আজকের এ উন্নয়নের বাংলাদেশ দেখা যেতো না।

তিনি বলেন, ২১ আগস্ট আমাদের বেদনার দিন, শোকের দিন। সেই দিন আমরা আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী হারিয়েছি। সেইদিন প্রায় ৫’শ নেতাকর্মী আহত হয়েছিলেন। আজও তারা পঙ্গু অবস্থায় আবার কেউ কেউ শরীরে স্প্লিন্টারের ব্যাথা নিয়ে বেঁচে আছেন। বিএনপি জামায়ত এ পর্যন্ত ২১ বার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্যেশ্যে হামলা করেছে। আমি ৯ বার উনার সাথে ছিলাম। আমার মাথার উপর দিয়েও গুলি গেছে।

আপনারা জানেন আমি উনার সাথে একসাথে পড়া শুনা করেছি। আমরা এবং দেশকে ভালো রাখতে হলে আগামি জাতীয় সংসদ নির্বাচনে যেকোন মূল্যেই আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে আমরা কেউই এই দেশে থাকতে পারবোনা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সংগঠনি সম্পাদক নজরুল ইসলাম সুমন, রূপসা উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিন উল্লাহ পাটওয়ারী, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কার্তিক সাহা, ৩ ওয়ার্ডের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ছলেমান ভোলা।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাছ পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, মোঃ শরীফ হোসেন খান, মাহমুদুল হাসান মিরাজ, মো. আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ লতিফ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, পৌর সভার সাবেক প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা সোহেল রানা, ছাত্তার পাটওয়ারী, জানিবলু হক জুয়েল, মাজহারুল ইসলাম মিরু, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ ও সাধারণ সম্পাদক হৃদয় গাজী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন