প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ । ৭:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শহরের কালীবাড়ী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ঔষধ প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়।
দোকানগুলো হলো নিউমার্কেটে অবস্থিত প্রীতম মেডিকেল হল, হক ফার্মেসী, মা ড্রাগ এন্ড সার্জিক্যাল হাউজ এবং নীলকমল মেডিকেল হল।
ঔষধ আইন ১৯৪০ এর ১৮/(সি) এবং (এ) ধারায়, ইনভয়েজ না দেওয়া, রেজিস্ট্রেশন বিহীন ঔষধ রাখা, ঔষধ বিক্রি কালে  কাস্টমারদের ক্যাশ মেমো না দেওয়া, এ সকল অপরাধের জন্য এই জরিমান করা হয়।
মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন চাঁদপুর  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও নিগার সুলতানা এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ফোয়ারা ইয়াছমিন।
এ সময়  পুলিশ প্রশাসনের সদস্যগণ ও উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন