প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ । ৯:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৩ কেজি গাঁজা জব্দ : দুইজন গ্রেপ্তার

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তরে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামি লিটন প্রধান (৪৫) ও হানিফ দেওয়ান (৪৭) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৬০ হাজার টাকা।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)/৩৮ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন