প্রকাশের সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩ । ১০:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি আবারও এ দেশকে পাকিস্তানের কলোনী বানাতে চায় :  অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল

মোজাম্মেল প্রধান হাসিব

বিএনপি আবারও এ দেশকে পাকিস্তানের কলোনী বানাতে চায় বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় নুরুল আমিন রুহুল আরও বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় পশ্চিমা গোষ্টিরা। আমরা যতদিন বেচে আছি শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি জামায়াতকে আর ক্ষমতায় আসতে দিবো না। বিএনপিকে আর কোনদিন এ স্বাধীন বাংলাকে পাকিস্তানের কলোনী বানাতে দিবো ইনশাআল্লাহ।

এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করার জন্য যেখানে যা উন্নয়ন করা দরকার তা করে দিচ্ছেন। তাই উন্নয়নের দিক দিয়ে অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে এবং মাদক-ইয়াবা ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে নৌকার কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত সালেহ আহম্মেদ, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তছলিম আহম্মেদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আখিঁ প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান, মোহাম্মদ হোসেন সরকার, নেছার উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক কোকিল তালুকদার, যুবলীগ নেতা কিশোর কুমার পাল।

আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন