শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতে ১ টি মুদি দোকান ও ২টি পরিবহন মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা প্রশাসনের অভিযানে পৌরসভার ঠাকুর বাজারে এ দন্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ও ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এতে ভোক্তা অধিকার সংরক্ষণ , ২০০৯ আইনে ৩৭/৩৯ ধারায় দ্রব্যমূল্যের রশিদ সংরক্ষণ, পণ্যর বিক্রি মূল্য তালিকা প্রদর্শন না করা,লাইসেন্সে ত্রুটি থাকায় বাজারের ওই দোকানিকে ১০ হাজার টাকা দন্ড প্রদান করা হয়। একই সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ওই বাজারে ২টি পরিবহন যত্রতত্র পার্কিং করে রাখায়, ফিটনেস লাইসেন্স না থাকায় ২টি পরিবহন মালিককে ২ হাজার ২ শ টাকা দন্ড প্রধান করা হয়।
এ কাজে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা থানা প্রশাসনের একদল পুলিশ সহযোগিতা করেন।

মো. মাসুদ রানা