প্রকাশের সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ । ৮:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ক্ষুদ্র ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই দুইলক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণে গভীর রাতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে ফরিদ মজুমদার নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

গত ৩ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ বাড়ৈগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই ক্ষুদ্র ব্যবসায়ীর প্রায় দুই লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। ফরিদ মজুমদার দক্ষিণ বাড়ৈগাঁও এলাকার কালাম মজুমদারের ছেলে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ মজুমদারূ জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন আমি দোকানে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রাত প্রায় সাড়ে ৩টার দিকে দেখি আগুনের লেলিহান। পরে কোনমতে দোকান থেকে বের হয়ে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, মাত্র কয়েকদিন আগে এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে মুদি দোকানে বিভিন্ন ধরনের মালামাল তোলি। আর এই দোকানটি চালিয়ে উপার্জিত আয়ের অংশ দিয়ে কোনমতে সংসার ও কিস্তির টাকা পরিশোধ করতাম। কিন্তু আমার একমাত্র উপার্জনের দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমাকে সহযোগীতা করার জন্য সরকারের নিকট আবেদন জানাই। এদিকে খবর পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. রফিক মুন্সি জানান, দোকানটি আগুনে পুড়ে অনেক ক্ষতি হয়েছে। আমি ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগীতা করার চেষ্টা করবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন