শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে ১টি ময়দার মিল, দুটি বেকারি, একটি রড সিমেন্টের দোকানকে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ ২১ হাজার ৫ শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার শাহরাস্তি উপজেলার পৌরসভার ঠাকুর বাজার ও উয়ারুক বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ও ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ,২০০৯ আইনের বিভিন্ন ধারায় উয়ারুক বাজারে একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করায় এর মালিককে ২০ হাজার টাকা, ও অন্য বেকারিতে আইন না মেনে খাদ্যদ্রব্য মোড়কজাতকরণের অপরাধে সতর্কতামূলক ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ওই সময় ওজন পরিমাপ ও মানদণ্ড আইন ২০১৮ আইনে একই বাজারে একটি রড সিমেন্ট দোকানের পরিমাপের স্কেল ব্যবহার জন্য বিএসটিআই অনুমোদিত ভেরিফিকেশন সনদ না থাকায় ১ হাজার টাকা দন্ড দেওয়া হয়।

পরবর্তীতে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে একটি ময়দার মিলকে (পণ্য মজুদদার নিবন্ধন সনদ) বিধি মোতাবেক কাগজপত্রে ঘাটতি থাকায় ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ও ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী বলেন, ওইদিনের অভিযানে সর্বমোট এক লক্ষ ২১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় এই কাজে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা বিএসটিআইয়ের পরিদর্শক আবু সিহাব মোহাম্মদ ইমতিয়াজ, শাহারাস্তি মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার ও সঙ্গীও ফোর্স।

নিজস্ব প্রতিনিধি