প্রকাশের সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩ । ৯:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

সারা দেশের ন্যায় কচুয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের বৃহত্তম উৎসব পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টামী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন- কচুয়া পৌর মেয়র মো: নাজমুল আলম স্বপন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, ব্যানার, পোস্টার, মোটর সাইকেল ও পিক-আপভ্যানে সুসজ্জিত বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি কচুয়া পৌর বাজারের প্রধান প্রধান সড়কসহ কচুয়া বিশ^রোড বাইপাস সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণি ভূষণ মজুমদার তাপস,সাধারণ সম্পাদক বিকাশ সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তুষ পোদ্দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি মানিক ভৌমিক, উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর, বটু কৃঞ্চ বসু ও শিবুলাল সাহা, গীতা স্কুল পরিচালনা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব চন্দ্র শীল প্রমুখ।

একই দিনে উপজেলার সাচার, পালাখাল, দোয়াটি, মেঘদাইর, তুলপাই, ডুমুরিয়া, বায়েক, বিতারা, রহিমানগর, উত্তর শিবপুর, জগতপুরসহ বেশ কিছু স্থানে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন