প্রকাশের সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ । ১১:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মেয়র-সাংবাদিকদের ভুল বুঝাবুঝির অবসান

নিজস্ব প্রতিনিধি

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা ও লতিফগঞ্জ সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক মো: মহিউদ্দিন এর একটি সংবাদকে কেন্দ্র করে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সাথে ভুল বুঝাবুঝির জেরে মো: মহিউদ্দিনের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ হয়।

এই ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ উদ্যোগ নেন।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর মেয়র প্রেসক্লাবে আসেন। এসময় উভয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে ভুল বুঝাবুঝির অবসান ঘটান।

পরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন কমিটি সংবাদিকদের লেখনির মান্নোয়নের পাশপাশি গণমানুষের প্রত্যাশার কথাও তুলে ধরবে বলে আশা রাখি।

এসময় তিনি বলেন, গত কয়েকদিনে আমার সাথে প্রেসক্লাবের সহসভাপতি মহিউদ্দিন এর যেই ভুল বুঝাবুঝি হয়েছিল, তার অবসান হয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে পৌরসভাকে আরো এগিয়ে নিতে এবং ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে উন্নত করতে দিকনিদের্শনা মূলক পরামর্শ প্রেসক্লাবের সংবাদকর্মীদের কাছ থেকে পাবো। দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা যাতে কাজ করতে পারে, সেই জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।

তিনি আরো বলেন, কিছু অতিউৎসাহীর কারণে এই অবস্থান সৃষ্টি হয়েছে। আশা করছি আমরা সকলেই সামনের দিনগুলোতে এই বিষয়ে সজাগ থাকবো।

এসময় বক্তব্য রাখতে গিয়ে প্রেসক্লাবের সহসভাপতি মো: মহিউদ্দিন বলেন, আমি সর্বদাই জনগণের হিতের ভেবে লিখেছি। যখনই প্রয়োজন হতো মেয়র মহোদয়ের সাথে পরামর্শ করেছি এবং তাকে সহযোগিতা করেছি। সম্প্রতি ঘটনাবলি নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে, মেয়র মহোদয়ের সাথে আজকের আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। সামনের দিনগুলোতে তা অব্যাহত থাকবে।

এসময় পৌরসভার প্যানেল মেয়র আ: মান্নান পরান, ক্যাশিয়ার গিয়াসউদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলার ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, যুগ্মসম্পাদক নারায়ন রবিদাস, এস এম ইকবাল হোসেন. সহঅর্থ সম্পাদক রুহুল আমিন স্বপন, আইসিটি সম্পাদক গাজী মমিন, নিবার্হী সদস্য জাকির হোসেন সৈকত, সদস্য আ: কাদির উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন