প্রকাশের সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩ । ১১:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে গোসল করতে গিয়ে ডুবে গেলো ২৫ বছর বয়সী সেলিনা

অনলাইন ডেস্ক

হাজীগঞ্জে গোসল করতে গিয়ে ডুবে গেলো ২৫ বছর বয়সী সেলিনা বেগম নামের এক গৃহবধূ। পরে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার দুপুরে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সেলিনা বেগম ওই বাড়ির কাতার প্রবাসী মামুন হাওলাদারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ওই গৃহবধূ ঘটনার দিন বাড়ির পুকুরে গোসল করতে নামে। গোসল করতে গিয়ে অনেক সময় অতিবাহিত হলে পুকুরে চারপাশে খুঁজতে থাকে। উপায়ান্তর না দেখে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দুই ঘন্টার চেষ্টায় পানির নিচে তলিয়ে যাওয়া গৃহবধূ সেলিনা বেগম’কে উদ্ধার করতে সক্ষম হন তারা। গৃহবধূর এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রব জানান, গৃহবধূ সেলিনা বেগম মৃগী রোগী ছিলেন। গোসল করতে গিয়ে সে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন