প্রকাশের সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ । ৩:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ডেঙ্গুরভিটি যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ডেঙ্গুরভিটি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় ২৯তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত ডেঙ্গুরভিটি বাইতুন নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি মো. নাজমুস সাহাদাত ফয়েজী।

বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি। ওয়াজ করেন মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা শাহজাহান, মাওলানা কাজিমো. মাহবুবুর রহমান মানিক।

আলহাজ্ব মো. লিয়াকত আলী প্রধানের সভাপতিত্বে ও মাওলানা আলী আহম্মদের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মো. আলমাছ, সহ-সভাপতি ছিলেন আলহাজ্ব আ. রশিদ খান।

বিশেষ অতিথি ছিলেন মো. শফিকুল ইসলাম সেকুল, আলহাজ্ব মো. নাছির উদ্দিন দেওয়ান, মো. জিয়াউল হক, হাজী মো, শুরুজ লস্কর, মো. সালাউদ্দিন, মো. আনোয়ার হোসেন প্রধান, মো. আমান উল্লাহ খান, মো. শহীদ উল্লাহ প্রধান, মো. গোলাম রসূল প্রধান, মো. রায়হান সরকার।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন