প্রকাশের সময়: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ । ১০:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রিমিয়ার হসপিটালে নরমাল ডেলিভারিতে একসাথে ৪ সন্তানের জন্ম

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে একসাথে চার সন্তান জন্ম দিলেন নিপা সরকার নামের এক গৃহবধূ। ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে যান তিনি। পরে নরমাল ডেলিভারিতে ৪ সন্তান প্রসব করেন তিনি।
তবে চিকিৎসার বলছেন মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় শিশুরা পুষ্টি হীনতায় জন্ম নেয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় শিশুদেরকে ইনকোবিটায় রাখা হয়েছে।
প্রিমিয়ার হসপিটালের নার্স নমিতা সরকার বলেন, হাসপাতালে নেয়ার পর দ্রুত চিকিৎসা দেয়া হয়। সিজারের প্রস্তুতিও নেয়া হয়েছিল। পরে নরমাল ডেলিভারি হয়। চার সন্তানের মধ্যে এক পুত্র ও তিন কন্যা সন্তান।
স্বামী লিটন সরকার কুমিল্লার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নিপা সরকারের জেঠি মা মুক্তা রাণী বলেন, ছয় বছর আগে পারিবারিকভাবে লিটন-নিপা দম্পতির বিয়ে হয়। কয়েকমাস যাবত শহরের ঘোষপাড়ায় নিপার বাবার বাড়ীতে অবস্থান নেয়। প্রিমিয়ার হসপিটালের চিকিৎসক মিঠুন চক্রবর্ত্তী জানান, সাত মাসের গর্ভবতী ছিল নিপা সরকার। দ্রুত পরীক্ষা নিরীক্ষা করা হয়। নরমাল ডেলিভারিতে চার সন্তান জন্ম নেয়। এখন শিশুদের অবস্থা আশংকাজনক। হাসপাতালে পক্ষ থেকে তাদের চিকিৎসা সেবায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
একসাথে চার সন্তানের জন্ম হওয়ার খবরে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতা হাসপাতালে ভিড় করে। এদিকে নিপা-লিটন দম্পতির আগে কোন সন্তান হয়নি। তাদের দাম্পত্য জীবনে প্রথম এই চার সন্তান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন