শাহরাস্তিতে লাবিবা আক্তার নামের ৩ বছর ৩ মাসের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা রায়শ্রী দক্ষিণ ইউপির ভেরকি নোয়াপাড়া গ্রামের ৫ নং ওয়ার্ডের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুর পরিবার, হাসপাতাল সূত্র জানায়, ওইদিন স্থানীয় বেরকী দারুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ক্বারী ইব্রাহীম খলীল মজুমদার ও তার স্ত্রী ফাতেমার সঙ্গে তাদের ছোট কন্যা লাবিবা ঘরে অবস্থান করছিল।হঠাৎ করে শিশুটি খেলার ছলে সকলের অগোচরে ঘরের থেকে বেরিয়ে যায়।
এর কিছুক্ষণ পর শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়।
একপর্যায়ে ঘরের উত্তর পাশে ডোবার মধ্যে শিশুটিকে অচেতন অবস্থায় ভাসতে দেখে।পরে স্বজনরা দ্রুত শিশুটিকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ প্রসঙ্গে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আজ সন্ধ্যায় বাদ মাগরিব নামাজে জানাজা শেষে শিশুটিকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মোঃ মাসুদ রানা