প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ । ১০:০৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শর্মিষ্ঠা রামপুর ক্লাস্টারের শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকার পদকে ভূষিত

নিজস্ব প্রতিনিধি
জাতীয় শিক্ষা পদক-২০২৩  প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় হাজীগঞ্জের রামপুর ক্লাস্টারের শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা মনোনীত হয়েছেন শর্মিষ্ঠা সাহা। তিনি রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসাবে দায়ীত্ব পালন করছেন ।
হাজীগঞ্জ উপজেলা জাতীয় শিক্ষা পদক নির্বাচনে তার দক্ষতা ও কর্মতৎপরতা এবং সঠিক কর্মকান্ডে তিনি এ পদকে ভূষিত হন।
সম্প্রতি তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পদক গ্রহন করেন। এ সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরিসহ শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পদক প্রাপ্ত শর্মিষ্ঠা সাহা বলেন, দীর্ঘ দিন থেকে আমার এ পেশায় নিজেকে সঠিক ভাবে কাজে লাগানোর চেস্টা করেছি। সফল হতে সৎ ও নিষ্ঠার সাথে যথাযথ দায়ীত্ব পালন করতে চেস্টা করছি। আর তারি ফসল আজকের এ পদক। আমি আগামীতে আরও ভালো কিছু করার চেস্টা করছি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন