প্রকাশের সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ । ৮:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অচিরেই প্রিন্ট মিডিয়ার সুদিন ফিরবে : স.ম. গোলাম কিবরিয়া

নিজস্ব প্রতিনিধি

করোনাকালীন সংকট, বৈশ্বিক সমস্যা ও ভুঁইফোড় অনলাইনের কারণে সাময়িক কিছু অসুবিধা থাকলেও অচিরেই প্রিন্ট মিডিয়ার সুদিন ফিরবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)’র মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়া।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, চাঁদপুরে এসে আমার ভালো লেগেছে। এখানকার স্থানীয় পত্রিকাগুলো আমি দেখেছি, যাতে স্থানীয় সংবাদগুলোকে প্রাধান্য দিয়ে পত্রিকা ছাপা হয়। স্থানীয় পত্রিকায় যদি জাতীয় নিউজকে শিরোনাম করা হয় তাহলে স্থানীয় পত্রিকার মান থাকে না। কিন্তু চাঁদপুরে এসে দেখেছি তার ব্যতিক্রম। বর্তমানে আমাদের দেশে নামে বেনামে ভুঁইফোড় অনেক পত্রিকা ও অনলাইন রয়েছে। যেগুলো বছরে একবার প্রকাশ করা হয়। তারা সংবাদ মাধ্যমের কথা বলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

শুক্রবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)’র মহাপরিচালক স.ম. গোলাম কিবরিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এতে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে। ডিএফপির পক্ষ থেকে আমরা দেশের প্রায় চার শতাধিক অনিয়মিত প্রকাশিত পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছি। তবে খুশির বিষয় হচ্ছে চাঁদপুরে কোন পত্রিকার ডিক্লারেশন বাতিল করতে হয়নি।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) বিজ্ঞাপন ও নিরীক্ষা পরিচালক রোকসানা আক্তার। এর আগে সভার শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শুক্রবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) বিজ্ঞাপন ও নিরীক্ষা পরিচালক রোকসানা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক ইকবাল বিন বাশার, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারী, দৈনিক চাঁদপুর জমিনের সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন