মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর সকালে ছেংগারচর পৌর মিলনায়তনে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্যাহ সরকার।
পৌর কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, কাউন্সিলর আবদুল মান্নান বেপারী, মো. সবুজ সরকার, মো. হারিছ খান, জাহাঙ্গীর আলম, শাহজালাল মুফতি, আমান উল্যাহ সরকার, আনোয়ার হোসেন, বোরহান উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালমা বেগম, আকলিমা বেগম, নুরুন নাহার বেগম, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন খান, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
মো. আরিফ উল্যাহ সরকার বলেন, এ দিবসের মাধ্যমে মাটি ও মানুষের আরো কাছাকাছি যাওয়া এবং জনগণকে সেবা প্রদানের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমাদের সবচেয়ে বড় সম্পদ দেশের জনগণ। সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। তাদের দাবি-সমস্যার কথা শুনতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকারকে স্মার্ট ও সেবামুখী করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত- সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব, ইনশাল্লাহ।

মনিরুল ইসলাম মনির