প্রকাশের সময়: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ । ১০:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির দোয়া

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর ইউনিয়নের নাগদা বাজার জামে মসজিদে এ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মুনাজাতে উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাসার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজহার মজুমদার, সদস্য সেলিম প্রধান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, সদস্য সচিব মিঞা মো. ফারুক, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ঢালী, সোহাগ বকাউল, কাউছার কাজী, কাউছার আহমেদ প্রধান, নজরুল ইসলাম শিপন, ইয়াকুব প্রধান, লিটন মজুমদার, স্বপন দেওয়ানজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রদল নেতা মহসিন পাটোয়ারী প্রমুখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নাগদা বাজার জামে মসজিদের ইমাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন