প্রকাশের সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ । ৭:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

এস এম ইকবাল

চাদপুরের ফরিদগঞ্জে অটো স্কুটার চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সজীব হোসেন (২৮) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার(২২সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দক্ষিণ দেইচর গ্রামে এঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট সজীব দেইচর গ্রামের হাজিল উদ্দিন খান বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে।

জানা যায়, সজীব হোসেন শুক্রবার রাতে বসতঘরের পাশে অটো স্কুটার চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজীবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন