প্রকাশের সময়: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ । ১০:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

নৌকার মনোনয়ন চান এসি মিজান

মনিরুল ইসলাম মনির

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান)।

২৩ সেপ্টেম্বর বিকেলে সকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উন্নয়ন সমাবেশে এসি মিজান বলেন, আমি চাঁদপুর-২ আসন থেকে নৌকার কান্ডারি হওয়ার ইচ্ছে পোষণ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি চাঁদপুর-২ আসনে মনোনয়ন চাইবো এবং উনি মনোনয়ন দিলে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর জন্য নিরলসভাবে কাজ করে যাব।

ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনীতিতে অংশগ্রহণের কথা জানিয়ে তিনি বলেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ আওামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দাযিত্ব পালন করছেন। বাংলাদেশ আওযামী লীগ মতলব উত্তরের তৃণমূলের ভোটে দলীয় প্রার্থী হিসেবে জনগনের ভোটে মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে তিনি দাযিত্ব পালন করেছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সঙ্গী হতে আগামী জাতীয় সংসদের নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা ইচ্ছা পোষণ করছি। নৌকার প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হলে এলাকার আপামর জনতাকে সঙ্গে নিয়ে কাজ করব। মতলব উত্তর ও মতলব দক্ষিণ এলাকাকে আধুনিকায়ন করতে কাজ করে যাবো। রোল মডেলে পরিণত করার চেষ্টা করব। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করবো।

মনোনয়ন না পেলেও নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান সংসদ সদস্য এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি এই অঞ্চলে উন্নয়নের সারথী হয়ে আসছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়যুক্ত হবো। যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে যিনি নৌকার মনোনয়ন পাবে তার পক্ষে কাজ করে যাবো। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিজয়ী ছিনিয়ে আনবো।

অতিত রাজনীতির ব্যাগগ্রাউন্ড দেখে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন বলে আশা করি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন