প্রকাশের সময়: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ । ৮:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৩ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫০০ কেজি (৮৭.৫ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হকের নেতৃত্বে শহরের কয়লাঘাট পর্যন্ত সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ হাজার ৫০০ কেজি অবৈধ জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।

এ সময় জেলিযুক্ত চিংড়ির প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরে উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলিযুক্ত চিংড়ি মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন