প্রকাশের সময়: সোমবার, ২ অক্টোবর, ২০২৩ । ৮:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশ প্রাপ্ত ৪ প্রভাষককে নিয়োগ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসায় এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ৪প্রভাষককে নিয়োগ পত্র প্রদান করা হয়েছে।

গতকাল ১অক্টোবর (রবিবার) সকাল ১০টায় শাহতলী কামিল মাদরাসার গভনিং বডির অনুমোদনের মাধ্যমে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত ৪ প্রভাষককে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

নিয়োগ প্রাপ্তরা হলেন, ১। প্রভাষক (আরবি) মো: নাজির হোসেন ২। প্রভাষক (আরবী) মো: আব্দুস সালাম ৩। প্রভাষক (বাংলা) সখিনা আক্তার, ৪। প্রভাষক (ইংরেজী) সাদিয়া রহমান।

এদিকে নবাগত ৪জন প্রভাষককে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানয়েছেন মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন