শাহরাস্তিতে ভোক্তা অধিকারের অভিযানে ২টি ঔষধ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
রোববার দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুরের জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ রোববার উপজেলার শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
ওইদিন শাহরাস্তি উপজেলা হাসপাতাল সংলগ্ন তদারকি অভিযানে ভাই ভাই ফার্মেসী এবং আল শেফা ফার্মেসী নামে দুটি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ অবৈধভাবে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্গনে দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ওই টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। ওইঅভিযানে শাহরাস্তি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

মোঃ মাসুদ রানা