শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাখার উদ্যোগে চাকরি ক্ষেত্রে কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ এটি প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ চাকরি ক্ষেত্রে কোটা পুনর্বহালের এ দাবিটি করে আসছিল।
আসন্ন নির্বাচনের পূর্বে এটি বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশীদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপিটি প্রদান করা হয়।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, ওই সংগঠনের আহবায়ক এসএম শোয়েব দেওয়ান, যুগ্ম আহ্বায়ক- মোহাম্মদ কামরুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব- সৈয়দ মোহাম্মদ মোকাদ্দেস হোসেন, সম্মানিত সদস্য আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, শেখ ফরিদ, জুলফিকার জুয়েল, ইউসুফ খান মিলন, শাহাদাত হোসেন সাহা, ডা: মোতাহার হোসেন, সাইদুল হক সুমন প্রমূখ।

নিজস্ব প্রতিনিধি