হাজীগঞ্জে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমগীর’কে গ্রেফতার করেছে র্যাব।
গেলো সোমবার সকালে প্রযুক্তির সহায়তায় র্যাব-১০এর একটি টিম ঢাকার শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে দু’ই বছরের সাজাপ্রাপ্ত আসামী চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় কাজী বাড়ি’র আলমগীর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মঙ্গলবার সকালে র্যাব-১০ সাজাপ্রাপ্ত আসামী’কে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ জানান, ২০১৮ সালের ২৩ নভেম্বর চেক জালিয়াতির দায়ে করা মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আলমগীরকে আটকপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি