শাহরাস্তিতে ইউথ ফোরামের পোলো টি শার্ট সম্বলিত নতুন লোগো উন্মোচন করলেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন।
বুধবার সকালে শাহরাস্তি থানা প্রশাসনে অফিসার ইনচার্জ ওসির কার্যালয়ে এটির উন্মোচন করা হয়।
ওই সময় শাহরাস্তি ইউথ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহার হাতে নতুন লোগো সম্বলিত পোলো টি শার্ট তুলে দেন ওসি মোহাম্মদ শহীদ হোসেন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
লোগো উন্মোচন করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, বর্তমানে সামাজিক অবক্ষয় রোধে সরকারি বিভিন্ন দপ্তর কাজ করছে। এর পাশাপাশি সামাজিক সংগঠন – ক্লাব গুলো এগিয়ে এলে যুব সমাজকে অপরাধ প্রবণতা থেকে ফিরিয়ে আনা সম্ভব। এজন্য মুঠোফোনের আসত্তি কমিয়ে যুব সমাজকে ক্রিড়াশৈলীর প্রতি আকৃষ্ট করতে ক্লাবগুলোর ভূমিকা অপরিহার্য বলে তিনি তার অভিমত ব্যক্ত করেন ।
উল্লেখ্য, সংগঠনটি ইতোপূর্বে সামাজিক বনায়ন, অতিমারি বৈশ্বিক করোনা মহামারী সময় অসুস্থদের মাঝে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, অসুস্থ রোগীদের সহায়তা, সামাজিক বনায়ন, মাদকের কুফল, ইভটিজিং, বাল্য বিয়ে বিষয়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

মোঃ মাসুদ রানা