বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কে.এম নজরুল ইসলাম নজু ও ১ম যুগ্ন আব্বায়ক আব্দুল মান্নান খান কাজল এর যৌথ স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুব আলম গাজী, সিনিয়র যুুুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম ও মজিব কারীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নব কমিটির যুবদলের নেতাকর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সু-সংগঠিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে আরও গতিশীল করবো।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালী করতে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কে.এম নজরুল ইসলাম নজু ও ১ম যুগ্ন আব্বায়ক আব্দুল মান্নান খান কাজল এর দিক নির্দেশনায় যুবদল রাজপথে থাকবেন।
নব গঠিত শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাসুদ হোসেন