শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বিজ্ঞান ও ইংরেজী শিক্ষায় শিক্ষার্থীদেরকে অধিক আগ্রহী ও দক্ষ করে তুলতে শুরু হয়েছে জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২৩।
এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান।
সোমবার (৯ অক্টোবর) সকালে ইউনিয়নের ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অলিম্পিয়াড প্রতিযোগীতার উদ্বোধন করেন অলিম্পিয়াড কমিটির উপদেষ্টা ও রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।

উক্ত প্রতিযোগীতার আহবায়ক সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন ও সদস্য সচিব রামপুর ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান খান এর পর্যবেক্ষণে এ প্রতিযোগীতা সম্পন্ন হয়।
এসময় ছোট সুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, ইউনিয়ন অলিম্পিয়াড কমিটির সদস্য ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সালাউদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, মহিলা সম্পাদিকা রুমা বেগম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন