প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ । ১১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুরে মাদক মামলায় বাবু মুন্সী (৩৮) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত বাবুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম।
বাবু মুন্সী সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদীর মুন্সী বাড়ির তাফাজ্জল হোসেন মুন্সীর ছেলে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার উত্তর মৈশাদী এলাকা থেকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মেহরাজ মাহমুদ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবু মুন্সীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে মাদক আইনের মামলায় সাজা হয়েছে।
ওসি মো. শেখ মুহসীন আলম জানান, তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারকৃত বাবুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন