প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ । ১১:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বেকারি ও খাবার হোটেলকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে ৩ টি বেকারি ও খাবার হোটেলেকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার শাহরাস্তি উপজেলা প্রশাসনের অভিযানে উপজেলার কয়েকটি হাটবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ ভ্রাম্যমান আদালত  পরিচালনা করেন।

এতে ভোক্তা অধিকার সংরক্ষণ , ২০০৯ আইনের বিভিন্ন ধারায় ওই ৩ টি প্রতিষ্ঠান বেকারি ও খাবার হোটেলেকে ৩৫ হাজার টাকা দন্ড প্রদান করা হয়।

এ কাজে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা থানা প্রশাসনের একদল পুলিশ সহযোগিতা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন