শাহরাস্তি মডেল থানায় নবাগত ওসি হিসেবে মোঃ আলমগীর হোসেন যোগদান করেছেন।
তিনি শাহরাস্তি থানায় যোগদান করে বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মজীবনে তিনি আলমগীর হোসেন ১৯৯৮ সালে সাব- ইন্সপেক্টর পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
২০১০ সালে ফেনী মডেল থানায় ইন্সপেক্টর পদোন্নতি নিয়ে কক্সবাজারের টেকনাফ থানার ওসি (তদন্ত) হিসেবে পদোন্নতি পান।
পরে তিনি ওসি হিসেবে ফেনী মডেল থানা পরে চট্টগ্রামের পাঁচলাইশ থানা, পতেঙ্গা থানা, বাঁশখালী থানা, মহেশখালী ও কুমিল্লার দাউদকান্দি থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি ব্যক্তি জীবনে আলমগীর হোসেন লক্ষ্মীপুর সদর থানার অধিবাসী।
যোগদান করে অত্র উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন।

মোঃ মাসুদ রানা