চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে একটি গ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ড আলগী রাজারহাট (পাকিস্তান বাজার) হইতে মুক্তিযোদ্ধা আব্দুল হাই বাড়ি পর্যন্ত এক কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ১০ ফুট চওড়া ও ১ হাজার ৪৩ মিটার সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল মামুন পাটওয়ারী।
এসময় চাঁদপুর এলজিইডির সাব এসিস্ট্যান্ট আহমেদ হেসেন, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তালুকদার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছহাক তপদার, মুক্তিযোদ্ধা মোঃ সালাম খান, মোঃ আব্দুল হাই, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য হাসান রাজা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, সহ সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসিন খান, যুবলীগ নেতা ফখরুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, এ রাস্তাটির কাজ শেষ হলে এ এলাকার শিক্ষার্থী সহ এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার।
এ সরকারের আমলে সারা দেশের ন্যায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনির হাত দিয়ে যত রাস্তাঘাট, স্কুল কলেজ ও মসজিদ মাদ্রসার উন্নয়ন হয়েছে। তা আর কোন সরকারের আমলে করেনি।
স্থানীয় সরকার প্রকৌশলীর অর্থায়নে এ প্রকল্পের ঠিকাদার মেসার্স কান্তা এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মোঃ শাহাদাত হোসেন জাকির।
জানা যায়, এ রাস্তাটি এলাকাবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিল। বৃৃৃষ্টি হলে যাতায়াত করতে গিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়। উক্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে দোয়া মোনাজাত করা হয়।

মাসুদ হোসেন