প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শহরের বিষ্ণুদি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে বুধবার দুপুর ১১টায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান মাদ্রাসা  মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।
তিনি বলেন, বর্তমান সময়ে দ্বীনি শিক্ষা যে কতটুকু গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই উপলব্ধি করতে পারছি। কিন্তু আমাদের নিজেদেরকে ও পরিবারকে ধর্মীয় শিক্ষায় গড়ার যে গুরুত্ব তা ও আমরা উপলব্ধি করতে পারছি না।
আমাদের কাছ থেকে কিভাবে মানবিকতা ও নৈতিক চরিত্র লোপ পাচ্ছে সেটা ও আমরা উপলব্ধি করতে পারছি না। কারণ আমরা যে যেই ধারার শিক্ষা গ্রহণ করিনা কেন নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারছি না।
তাই আমাদেরকে নৈতিক শিক্ষা গ্রহণ করে ভালো মনে মানুষ হতে হবে। তাহলেই আমরা নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হতে পারব।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ছবক পাঠ করান ফরাজী কান্দি কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।
অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য মোঃ মফিদুল হক মজুমদার, আরবী প্রভাষক আবু জাফর মেঃমুজাম্মেল হক।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সেলিম পাটোয়ারী, কবির হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আমন্ত্রিত  অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়ার আয়োজন করা হয়।
সবশেষে নবাগত শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন