প্রকাশের সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ । ১০:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ 

নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচনে নব-নির্বাচিত কার্য-নির্বাহী কমিটির সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারস্থ নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান, প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিক মনিরুজ্জামান বাবলু।
শপথ গ্রহণ করেন, সভাপতি ইউসুফ প্রধানীয়া সুমন, সহ-সভাপতি মো. কাউছার আলম, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম মিয়াজী, সহ-সাধারণ সম্পাদক রিপন চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক জানে আলম রাসেল, দপ্তর সম্পাদক মো. আজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সজল দেবনাথ।
সমন্বয়ক মো. আব্দুল কাদের (কেবিএফ) ও নির্বাচিত সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ও নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসেন পাটোয়ারী যৌথ উপস্থাপনায় শপথ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন মো. খোরশেদ আলম মিয়াজী ও গীতা থেকে পাঠ করেন সজল দেবনাথ।
এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও নির্বাচিত কমিটির সদস্যরাসহ অনুভূতি প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা গাজী মো. বিল্লাল হোসেন, উপদেষ্টা সদস্য ও সমন্বয়ক মো. আব্দুল কাদের কেবিএফ। এ সময় উপদেষ্টা সদস্য কাজী মো. বিল্লাল হোসেন ও মো. সাইফুল ইসলাম হীরাসহ সমিতির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শনিবার স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে হাজীগঞ্জ বাজার টাইলস ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬০ জন সদস্যের মধ্যে ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অংশগ্রহণকৃত ১২ জন প্রার্থীর মধ্যে ৫ পদে ১০ জন সরাসরি ভোটযুদ্ধে অংশগ্রহণ করেন।
এতে ব্যালেট পেপারের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুই জন প্রার্থী নির্বাচিত হন। নির্বাচিত এই সাত জনের ভোটে সহ-সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন