বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে সারাদেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও টিসিবি ন্যায্যমুল্যের পণ্য বিক্রয় করা হয়েছে।
বুধবার (১১অক্টোবর) ইউনিয়নের ১২’শ ৪০জন সুবিধাভোগী ৪৭০ টাকার বিনিময়ে ২কেজি সোয়াবিন তেল, ২কেজি মশারি ডাল ও ৫কেজি চাল ক্রয় করেন। উক্ত ন্যায্যমূল্যের টিসিবি পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।
উক্ত ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসাল এর পর্যবেক্ষনে ক্রয় বিক্রয় কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, আবুল বাসার রনি, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান তাজ, সহ-সভাপতি ফজলে রাব্বি, ছাত্রলীগ কবির হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত থেকে ক্রেতাদের সার্বিক সহযোগিতা করেন উক্ত ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন, শাহাদাত হোসেন, কবির হোসেন রনি, মনিরুজ্জামান পাটওয়ারী, সোহাগ পাটওয়ারী, জিয়াউর রহমান, হাবিবুর রহমান হাজী, ইব্রাহিম তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম, লাকি বেগম, মুক্তা বেগম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন।
এদিকে শেষ সময়ে কিছু সুবিধাভোগী কার্ডধারী উক্ত ন্যায্যমূল্যের পণ্য ক্রয় করতে না আসায় ইউনিয়নের অন্যান্য কিছু সংখ্যক জনসাধারণ উক্ত পণ্য ক্রয় করার সুযোগ পান।
এতে জনসাধারণ সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য ক্রয় করতে পেরে উপকৃত হয়েছেন।

মাসুদ হোসেন