প্রকাশের সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ । ৬:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
সারাদেশের ন্যায় চাঁদপুরেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।
১৩ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় শহরের অঙ্গিকার পাদদেশে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন করা হয়।
এতে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়ের সভাপতিত্বে ও সদস্য সচিব পার্থ গোপাল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকার, জয় চন্দ্র নাগ, সদস্য সমীর ভট্টাচার্য, কনিকা রানী শীল, শ্রাবনী রানী, বৃষ্টি দাসসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুর, সাম্প্রদায়িক কুটুক্তি, নির্যাতন, দূর্গা পূজায় সরকারি ছুটি ৩ দিন করাসহ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপিড়ন, নির্যাতনের প্রতিবাদ জানাতে জেলা যুব ঐক্য পরিষদের এই মানববন্ধন করা হলো।
বক্তারা আরও বলেন, এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। এখানে সবাই সবার ধর্ম যাতে সুন্দরভাবে পালন করতে পারে। সম্প্রীতির বন্ধনে যাতে সবসময় এক ও অভিন্ন থাকতে পারে। সে লক্ষ্যেই রাজপথে সবসময় যুব ঐক্য পরিষদের প্রতিটি নেতাকর্মী অতীতেও সোচ্চার ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন