প্রকাশের সময়: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ । ৮:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সড়ক আইনে ৭ মামলায় অভিযুক্তের দন্ড

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে সড়ক আইনে ৭ মামলায় অভিযুক্তের আইনের বিভিন্ন ধারায় দণ্ড প্রদান  করা হয়েছে।
বৃহস্পতিবার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেট দোয়াভাঙা এলাকায় ভ্রাম্যমান আদালতে এ দন্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন  শাহরাস্তি উপজেলা প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর এ আদালত পরিচালনা করেন।
ওই সময় রেজিস্ট্রেশন বিহীন ও রুট পারমিট ব্যতীত  মোটরযান পরিচালনার অপরাধে সড়ক পরিবহন আইন,২০১৮ অনুযায়ী ৭টি মামলা রুজু করে  এ দন্ড প্রদান করা হয়।
এতে সহযোগিতা করেন বিআরটিএ ইন্সপেক্টর মো: আফজাল হোসেন, শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন